শফিক খাঁন ভোলা সংবাদদাতা।।
ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টুলু (২৭)নামের আশ্রয়ন প্রকল্পের ভাড়াটিয়া বাসিন্দাকে খুনের ঘটনা ঘটেছে।
নিহত টুলু ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও আঃ রহমান চোকদারের ছেলে।
আজ শনিবার ২৬ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় এঘটনা ঘটে বলে পুলিশ স্থানীয় সুত্রে জানাযায়।
নিহতের পরিবার সুত্রে জানাযায় গতকাল রাতে মেদুয়া সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে ঘাতক ফারুক ও নিহত টুলুর সাথে ঝগড়া সৃষ্টি হয়েছিল। ঝগড়ার বিষয়টি ইউপি সদস্য ইমাম হোসেনের নিকট আজ ভোরে জানিয়ে ফেরার পথে ওৎ পেতে থাকা ঘাতক ফারুক টুলুকে পথরোধ করে
ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই টুলু মৃত্যুর কোলে ঢলে পরেন।
ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তমাখা ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করেছে। টুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।
ভোলা অতিরিক্ত পুলিশ সুপার রিপন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, আমরা ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, এ ঘটনায় শুধু ফারুকই জড়িত নাকি অন্য কেউ আছে। ময়না তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/