সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদ দাতা।।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের শ্রেণি কক্ষের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টির এক শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ৭ জনকে পার্শবর্তী উপজেলা কলাপাড়া হাসপাতালে ভর্তি করাহয়েছে।
বুধবার (১১অক্টোবর) দুপুর সারে ১১ টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান,ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এসময় এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে ৬ জনকে তাদের স্থানীয় ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। বাকি ৭ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় চিকিৎসক জানিয়েছেন দুপুর একটা পর্যন্ত এদের মধ্যে পাঁচ শিশুর জ্ঞান ফেরেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠিয়েছি। ৯ শিশুকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
tawhidit.top/