সঞ্জিব দাস,গলাচিপা,(পটুয়াখালী)সলবাদ দাতা।।
পটুয়াখালীর গলাচিপায় বিএনপি জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র,হত্যা,আগুন সন্ত্রাস,ও নৈরাজ্যের প্রতিবাদে গনবিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার কলেজপাড়া এলাকা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী -৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মুঃ ইকবাল মাহমুদ লিটন’র নেতৃত্বে একটি গন মিছিল বের করাহয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জৈনপুরী খানকায় এসে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ইকবাল মাহমুদ লিটন,গলাচিপা উপজেলার প্রবীন আওয়ামীলীগে নেতা এডভোকেট আবদুল খালেক,দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মোসারেফ হোসেন সহ প্রমুখ ।
বক্তারা বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় এডভোকেট ইকবাল মাহমুদ লিটন নেতাকর্মীদের উদ্যেশ্যকরে বলেন,আজ ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা গন বিক্ষোব মিছিল ও পথ সভায় এসেছেন তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা গরিব অসহায় মানুষের মা জননেত্রী শেখ হাসিনাকে মনে প্রানে ভালোবাসেন বলেই এখানে এসেছেন। তাই আমারা সকলে ঐক্য বদ্ধ হয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবো এটাই আমাদের প্রতিজ্ঞা। সভাশেষে নেতাকর্মীদের সাথে নিয়ে ঐ এলাকায় গন সংযোগ করেন।
tawhidit.top/