নিত্য কণ্ঠ আবহাওয়া ডেস্ক।।
বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা,
দেশের সকল সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্কতা সংকেত বহাল,রয়েছে ভারী বর্ষনের আভাস। সমুদ্রগামী জেলেদের গভীর সাগরে বিচরণ নিষেধ করেছে বাংলাদেশ আবহাওয়া দফতর।
বুধবার (৪ অক্টোবর) আবহাওয়া পূর্বাভাসে বলাহয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ অস্থায়ীভাবে হালকা থেকে/ মাজারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়াওবআবহাওয়াবিদ মো.মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর- বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর- বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মৌসুমি বায়ূর প্রভাবে উপকূলীয় এলাকা ও দেশের বিভিন্ন স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এটি আগামী ৭ তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে পুরোপুরি আবহাওয়া ভালো হতে ১০ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। এ সময় দেশের অধিকাংশ এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
tawhidit.top/