নিত্যকন্ঠ আন্তর্জাতিক ডেস্ক।।
এবারে পদার্থ বিজ্ঞানে নোবেল জিতলেন তিন দেশের তিন বিজ্ঞানী। এরা হোলেন যুক্তরাষ্ট্রের পিয়ের অ্যাগোস্টিনি,হাঙ্গেরীয় ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের।
মঙ্গলবার (তিন অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা,বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টার দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি এক সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন।
পরমাণু এবং অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে,ওই তিন বিজ্ঞানী আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় প্রদর্শন করেছেন। যা ইলেকট্রনের চলাচল বা শক্তি পরিবর্তনের দ্রুতগতির প্রক্রিয়াগুলো পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। তাদের অবদানের ফলে দ্রুতগতির প্রক্রিয়াগুলো অনুসন্ধান করা সম্ভব হয়েছে যা আগে অসম্ভব ছিল।
tawhidit.top/