Loading ...
  • Sun, 17 মে 2026, 08:54 am
আবহাওয়া ব্যানার

ভোলায় সিসি ব্লক ধসে এক নারী নিহত,আহত একাধিক

নিউজ রুম / ১৪০
সোমবার, ২ অক্টোবর, ২০২৩

শফিক খান ভোলা সংবাদ দাতা।।

মেঘনা নদীর তীর ও বাধ সংরক্ষণের সিসি ব্লক ধসে পানিতে পরে লাইজু বেগম (৪০) নিহত এবং ৪ জন পথচারী আহত হওয়ার ঘটনা ঘটছে। নিহত লাইজু রাজাপুর ইউনিয়নের সেমপুর ৯ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজের স্ত্রী।
সোমবার(২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাটের মধ্যস্থানে এই ব্লক ধসের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,গত দুই বছর আগে দূর্ঘটনাস্থলে
সিসি ব্লক বসিয়ে বাঁধ সংরক্ষণের কাজ বাস্তবায়ন করেন পানিউন্নয়ন বোর্ড। এ প্রকল্পের নির্মাণাধীন সিসি ব্লক ও বেড়িবাঁধের কাজ শেষ হওয়ার দ্বিতীয় বছরে এসেই একের পর এক বাঁধের সিসি ব্লক স্লাইড করতে শুরু করে। গত ৬সেপ্টেম্বর পূর্ণিমার জোএর প্রভাবে ব্লক ধসের ঘটনা ঘটেছে। আজ দুপুরে ফের আবারও ইলিশার ফেরিঘাট ও লঞ্চঘাটের মধ্য খানে ব্লক ধসের ঘটনা ঘটল। তারা আরও বলেন,মেঘনায় অপরিকল্পিত ড্রেজিং করে বালু উত্তোলনের কারনে দেবে গিয়ে ব্লক ধসে পরাসহ হুমকির মুখে পরছে শহর রক্ষা বাঁধ। তাদের দাবি অপরিকল্পিত ড্রেজিং ব্যাবস্থা বন্ধ করে অনতিবিলম্বে ধসে পরা সিসি ব্লক স্থাপনের দাবি স্থানীয়দের।
ভোলা পওর বিভাগ ১ নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান বলেন আমরা স্লাইড হওয়া জায়গা পর্যবেক্ষন করেছি। জরুরী ভিত্তিতে ধসে পরা জায়গায় জিওব্যাগ ডাম্পিং করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/