Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:20 pm
আবহাওয়া ব্যানার

উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি ৭ ও সাধারন সম্পাদক পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

নিউজ রুম / ১১৮
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ১ যুগ পরে অনুষ্ঠিত হয়েগেল উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলাপাড়া শহীদ শেখকামাল স্মৃতিকমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শফিকুল আলম বাবুল খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো.শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.বদিউল আলম,সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম ও এ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ। সম্নেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,যুবলীগ কেন্দ্রীয় কমিটি’র সদস্য বিকাশ হাওলাদার,মো.হুমায়ুন কবির,জহিরুল ইসলাম,এম.নয়া মিয়া (নয়ন) মো.মাকসুদুর রহমান মো.সাবের আহম্মেদ,যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ, মহিলা লীগ সহ কয়েক হাজার নেতাকর্মী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার ও ফেষ্টুন নিয়ে স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা সম্মেলন স্থলে হাজির হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড.সাইদুর রহমান সাইদ।

উল্লেখ্য সম্মেলনে সভাপতি পদে মোঃ হুমায়ুন কবির,মাহমুদুল হাসান সুজন মোল্লা,জাকি হাসান (জুকু),ভিপি জিয়া,মশিউর রহমান শিমু মির সহ ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। দুই টি পদে একাধীক প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজেদের মধ্যে সমন্বয় করার নির্দেশ দেন জেলা নেতৃবৃন্দ। কিন্তু উভয় পদের প্রার্থীরা নিজেরা সমন্বয় করতে ব্যার্থ হওয়ায় কমিটি অঘোষিত রেখেই সম্মেলন সমাপ্ত করে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/