নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।
পটুয়াখালীর কলাপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ১১ টায় মদন মোহন আখড়া মন্দীর প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটির নেতৃত্ব দেন মদন মোহন সেবাশ্রম মন্দিরের সভাপতি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এতে উপজেলার সনাতন ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। রেলিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ আখড়া মন্দীর হয়ে মদন মোহন সেবাশ্রমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জগন্নাথ আখড়া মন্দীর কমিটির সভাপতি কমল কৃষ্ণ সাহা (গোসাঁই) সাধারণ সম্পাদক দেবদাস মুখার্জি, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক কমলেন্দু হাওলাদার,সদস্য সচিব সুখ রঞ্জন তালুকদার,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি (টিংকু) মদন মোহন সেবাশ্রম যুব কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দাস,সহ উপজেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে এই দিনে দ্বাপরযুগে কংসের কারাগারে দেবকীর গর্ভে বাসুদেব নন্দন ভগবান শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল বলেই প্রতিবছর এই তিথিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়।
tawhidit.top/