Loading ...
  • Tue, 26 মে 2026, 10:34 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে জাতীয় সংসদের স্পীকারে’র পক্ষে নারীদের বাইসাইকেল বিতরণ

নিউজ রুম / ১৪৯
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

মোঃ রতন মিয়া,পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদ দাতা : রংপুরের পীরগঞ্জে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর পক্ষে মিঠিপুর ইউনিয়নের ৫০ জন মেধাবী ও গরিব নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাযহারুল আনোয়ার মোর্শেদ,
সম্পাদক সাদেকুল ইসলাম (সাদা) ও প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, গরিব ও মেধাবী নারী শিক্ষার্থীদের প্রণোদনা হিসেবে স্পিকার এ প্রকল্প হাতে নিয়েছেন। ইতিপূর্বে কয়েকটি ইউনিয়নে নারী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও বিতরণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/