Loading ...
  • Sun, 17 মে 2026, 08:05 am
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯৩তম জন্মবার্ষিকী পালিত।

নিউজ রুম / ১৪৯
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

শফিকুল ইসলাম
বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯৩তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পালন করা হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দাড়িয়ে নীরবতা পালন, আলোচনাসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বেগম এর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ভিপি জসীম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিনসহ অনেকে।পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, জাতির পিতাসহ ১৫আগষ্ট সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক।দোয়া-মিলাদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা ছাড়াও সহযোগী সংহঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন উল্লেখযোগ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/