Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৭০ বছরের বৃদ্ধের হাতে ১২ বছরের শিশু ধর্ষন। গ্রেফতার-১

নিউজ রুম / ৯৪৬
রবিবার, ২৫ জুন, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সত্তোর্ধ বৃদ্ধের হাতে (১২) বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। শনিবার (২৪ জুন)শিশুটির পিতা মো. বেল্লাল হোসেন ৩ জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষনকারী রহমান খাঁন ও সহায়তাকারী সাহিদা পলাতক রয়েছে। তবে, অপর আসামী মহিজউদ্দিন খাঁনকে গ্রেফতার করেছে মহিপুর থানাপুলিশ। গতবৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
শিশু তার পরিবারের নিকট থেকে জানা যায়,ঘটনারদিন শিশুটি পাশের বাড়ির আঙ্গিনায় অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো। ওই বাড়ির সাহিদা নামের এক মহিলা শিশুটিকে বৃদ্ধের ঘরে ভাত রান্না করার জন্য পাঠায়। শিশুটি ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে ধর্ষনকারী রহমান খাঁন ঘরের দরজা লাগিয়ে জোর পূর্বক তাকে ধর্ষন করে। ধর্ষক রহমান শিশুটির হাতে ও গলায় কামড় দেয়। শিশুটির ডাক চিৎকারে ধর্ষনকারীর ছেলে মহিজ উদ্দিনসহ অন্যান্যরা ছুটে আসে। পরে মহিজ উদ্দিন শিশুটিকে খাট থেকে টেনে মাটিতে আছাঁড় দেয়। এতে শিশুটি আরো অসুস্থ ও ভীত হয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস খাঁন বলেন, এবিষয়ে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে,শিশুটির মেডিকেল চেকআপ চলছে বলেও তিনি সাংবাদিকদের জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/