• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে দরিদ্রদের পাশে বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

নিউজ রুম / ২৩৮
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

মোঃ রতন মিয়া, রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা ৫নং মদনখালী ইউনিয়ন থেকে গড়ে ওঠা বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ৪র্থ বারের মতো দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ এপ্রিল) ২৮ রমাদান সকাল ১০টায় উপজেলার বাবনপুর গ্রামের কয়েকটি পাড়া(জুম্মদপাড়া,পাইকারপাড়া,নয়া পাড়া,শান্তিপুর,পশ্চিম পাড়া,বিরামপুর আলমপুর ও মাগুড়া) সংগঠনের সভাপতি মোঃ মেহেদী হাসানের দিক নির্দেশনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক শারিকুল ইসলামের পরিচালনায় সবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।

প্রত্যেক প্যাকেট আছে হাফ কেজি সেমাই,একটি প্যাকেট সেমাই,৩ পোয়া চিনি,হাফ কেজি বিরিয়ানি চাল,দুধ কিছমিস বাদাম।

জানা যায়,বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত কয়েকবছর থেকে সুনামের সাথে মানুষের সেবা দান করে আসছে তারই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মদনখালী ইউনিয়নের প্রায় বাবনপুরের ৪০ টি পরিবারের মাঝে এই গুলা তুলে দেওয়া হয়

উক্ত সংগঠনের সভাপতি মেহেদি হাসান বলেন, এলাকার ছাত্রদের নিয়ে আমাদের সংগঠন গড়ে তুলেছি। আমরা আশা করছি সরকারি ভাবে কোনো সহযোগিতা পেলে অল্পদিনে দীর্ঘপথ অতিক্রম করতে পারবো। এ সময় আরও উপস্থিত ঝ,সংগঠনের সহ-সভাপতি রবিউল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, রাকিব,ইমরান,মেফতাহুল,ফারহান,মাইদুল, আমিনুল, মামুন, ফিরোজ,আশিক,মাহমুদুল প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/