Loading ...
  • Tue, 20 Jan 2026, 09:52 am
আবহাওয়া ব্যানার

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউএনও এর ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ রুম / ১৬২
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গলাচিপা স্কিল ল্যাব, কালের কণ্ঠ শুভসংঘ ও গলাচিপা ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে উপজেলাব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।

উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে দুইটি গ্রুপে (৬-১১ বছর ও ১২-১৭ বছর) এবং তিনটি ইভেন্টে (১. কিরাত ২. হামদ-নাত-গজল ৩. ) প্রতিযোগিতা চলছে। প্রথম রাউন্ডে সহস্রাধিক প্রতিযোগীর মধ্যে ২৩৪ জনকে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে। দ্বিতীয় রাউন্ড গত ১৫ এপ্রিল ২০২৩ অনুষ্ঠিত হয় যেখানে ৪২ জন ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়।

আজ ২০ তারিখ রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় যেখানে ৪২ জন প্রতিযোগী ফাইনালে সেরা ১০-এর জন্য লড়াই করেছেন।

ফাইনাল শেষে সকল অংশগ্রহণকারীকে সনদ, ফাইনাল রাউন্ডের প্রতিযোগীদের বই এবং সেরা ১৮ জনের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

একজন অভিবাভক বলেন রমজান মাসে এরকম প্রতিযোগিতা আমাদের সন্তানদের নতুন কিছু করার সুযোগ
এনে দিয়েছে। আমরা চাইবো প্রতি রমজানে যেনো এরকম অনুষ্ঠান হয়।

গলাচিপা এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বলেন গলাচিপায় এমন উদ্যোগ অভূতপূর্ব। প্রতিযোগিতায় মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা সমান তালে অংশগ্রহণ করেছে। এমনকি হামদ নাত গাজলে অন্য ধর্মাবলম্বীদের পারদর্শিতা আমাদের মুগ্ধ করেছে ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বলেন উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় । মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজের তরুণদের তাদের সহজাত প্রতিভাকে বিকাশের সুযোগ করে দিতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এস এম শাহজাদা, মাননীয় সংসদ সদস্য, পটুয়াখালী-১১৩ বলেন এ ধরণের উদ্যোগের পৃষ্টপোষকতা করতে পেরে আমরা আনন্দিত। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম ও সংস্কৃতিকে জানা জরুরি। সেদিক দিক থেকে এ প্রতিযোগিতাটি অনেক তাৎপর্যপূর্ণ।

প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ইউএনও, গলাচিপা জনাব মো. মহিউদ্দিন আল হেলাল বলেন রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এ অবসরে তরুণ ও কিশোরদের স্ক্রীণ আসক্তি দূর করতে রমজানের পবিত্রতা সাথে সঙ্গতিপূর্ণ এ উদ্যোগ নেয়া হয়েছে । স্বল্প নোটিশের আয়োজনে শিক্ষার্থীদের ও অভিবাবকদের যে উদ্দীপনা দেখা গিয়েছে তা সত্যিই উৎসাহব্যঞ্জক। এ প্রতিযোগীতা যারা বাস্তবায়ন করেছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/