Loading ...
  • Sat, 14 Mar 2026, 09:33 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক মাঠ মহড়া

নিউজ রুম / ২৩২
বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩


মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্টিত হয়। এতে সিপিপির সদস্যরা অংশ নেয়। দূর্যোগ পূর্বে ও পরবর্তী সময় কি করণীয় তা দেখতে মাঠের চারপাশে জড়ো হয় গ্রামের নারী, পুরুষ ও শিশুরা। জাপান মোফা ডি আরআর প্রজেক্টের উদ্যোগে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান এর আয়োজন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. বাবুল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন প্রজেক্ট কো অর্ডিনেটর দীপক কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মাসাহিকো ইয়োদা, কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খান। এছাড়া অন্যান্যদের সিপিপি ইউনিয়ন টিমলিডার মো. সোরাফ, সিপিপি ডেপুটি টিমলিডার ইভান মাতুব্বর, ইউপি সদস্য আনোয়ার হোসেন সিকদার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বসারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন গুডনেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্টের কলাপাড়া প্রোগাম ম্যানেজার রাজীব বিশ্বাস।
গুডনেইবারস জাপান অফিস সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকায় দুর্যোগ প্রবন মাসে জনগনকে দূর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দূর্যোগ পূর্বে চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার উদ্দেশে এ মহড়ার আয়োজন করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/