Loading ...
  • Wed, 16 Sep 2026, 03:34 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিনা চাষে আলু উৎপাদন

নিউজ রুম / ২৯২
বুধবার, ২২ মার্চ, ২০২৩


মোঃ নাহিদুল হক কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বিনা চাষে আলু উৎপাদনে সফলতা পেয়েছে কৃষকরা। এসিআইএআর এর অর্থায়নে সরেজমিন গবেষনা বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট পটুয়াখালী শাখার উদ্দোগে উপজেলার রজপাড়া,পাখিমারা,উমেদপুর,কুয়াকাটা এবং বান্দ্রা,আমতলী ও বরগুনায় আধুনিক এ পদ্ধতিতে আলু চাষ করে লাভবান চাষীরা।
জানা যায়,আমন ধান কাটার পর কোন প্রকার জমি চাষ না দিয়ে আলু উৎপাদন একটি লাগসই প্রযুক্তি। এ পদ্ধতিতে ধান কাটার পর জমিতে পরিমিত সার দিয়ে নির্দিষ্ট দুরত্বে আলু বীজ বপন করে ধানের খর দিয়ে ঢেকে দেয়া হয়। এতে জমিতে মাটির রস সংরক্ষিত হয়,লবনের প্রভাব পড়ে না,উৎপাদন খরচ কম হয় এবং ফসল ভালো হয়। প্রতি হেক্টর জমিতে প্রায় ২০ টন আলুর ফলন হয়েছে। এ অ লে আধুনিক এ পদ্ধতির বিস্তার ঘটাতে পারলে অধিকাংশ পতিত জমি আলু চাষের আওতায় আসবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/