Loading ...
  • Fri, 17 Apr 2026, 08:58 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে গুড নেইবারস এর উদ্যোগে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

নিউজ রুম / ২২৬
বুধবার, ১ মার্চ, ২০২৩

আল-আমিন অনিক
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর উপকুলীয় এলাকা কলাপাড়ার মহিপুরে ঘুর্নিঝড় পূর্ব প্রস্তুতি ও সচেতনতামুলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ জিএন জাপান ডিআরআর প্রজেক্ট কলাপাড়া এর উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী মহিপুর থানা সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় শুরু হয়ে প্রায় ২ ঘন্টাব্যাপী চলে এ আয়োজন।

এসময় দূর্যোগ পূর্ব ও পরবর্তীকালীন বিষয়ে গ্রামীন জনপদের জনগনকে উদ্বুদ্ধ করা হয়।

দুর্যোগ কালীন সময়ে মানুষের জানমালের ক্ষতি কমিয়ে আনা, দুর্যোগ পুর্ব চলাকালিন ও পরবর্তী করণীয় সহ সামগ্রীরক প্রস্তুতি জন্য এ মহড়ার আয়োজন করা হয়। এসময় গুড নেইবারস ও সিপিপির সদস্যরা ছোটো ছোটো টিম এ বিভক্ত হয়ে দূর্যোগের পূর্ব প্রস্তুতি ও দূর্যোগ চলাকালীন ও পরবর্তী কালীন করনীয় বিষয়ে অভিনয়ের মাধ্যমে জনসাধারণ কে সচেতন করেন। এসময় সিপিপির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরাও উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন
মাসাহিকো ইয়োদা -প্রোগ্রাম কোঅর্ডিনেটর জিএনজাপান ডিআরআর প্রজেক্ট, কলাপাড়া।

প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস ডিআরআর প্রজেক্ট কলাপাড়া এর সঞ্চালনায়

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান চেয়ারম্যান উপজেলা পরিষদ, কলাপাড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনা পারভীন সীমা- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,

উদ্ভোধনী বক্তব্য রাখেন, মি আনন্দ কুমার দাশ- ফোকাল পার্সোন ডিআরআর প্রজেক্ট কলাপাড়া,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম আবু বক্কর সিদ্দিক – সুপার মোয়াজ্জেমপুর মাদ্রাসা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম সেলিম – প্যানেল চেয়ারম্যান মহিপুর

আসাদুজ্জামার খান – সহকারী পরিচালক- সিপিপি, কলাপাড়া। দীপক কুমার দাশ- প্রজেক্ট কোঅর্ডিনেটর ডি আর আর, কলাপাড়া,

এসময় স্থানীয় এলাকার বিভিন্ন পর্যাযের প্রতিনিধি বৃন্দ, পুরুষ মহিলা, ছাত্রছাত্রীসহ গনমাধ্যম কর্মীবৃন্দ উপস্হিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/