Loading ...
  • Sat, 27 Jun 2026, 12:12 pm
আবহাওয়া ব্যানার

পাবনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ মাদক ব্যাবসায়ী সম্রাট গ্রেফতার

নিউজ রুম / ৪৬০
বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

পাবনা সংবাদদাতা:

পাবনা জেলা গোয়েন্দা শাখার এক অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ সম্রাট (২৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।

পাবনার মাননীয় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি,ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬ টায় ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) তানভীর রহমান,এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ শামীম সরকার,এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলার সদর থানার রামানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত হুমায়ুন ওরফে হুমাই এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সম্রাট কে মাদক দ্রব্য এক কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত সম্রাটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাবনা সদর থানা মামলা
রজু করা হয়েছে। এছাড়াও এর আগেও সম্রাটের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/