কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় সড়কের উপর যত্রতত্র রাখা হচ্ছে মাটরসাইকেল সহ যন্যান্য যানবাহন। এতে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে জনদূর্ভােগ। এ নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে বাক-বিতন্ডা, হাতাহাতির ঘটনাও ঘটেছে। আর বিড়ম্বনার শিকার হচ্ছে পথচারীসহ স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরশহরের জনবহুল এলাকায় মােটরসাইকেল দিয়ে সড়ক আটকে রাখা হয়। তবে জনদূর্ভাগ নিরসনে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করলেও তা কানে তুলছেনা চালকরা।
জানা গেছে, কলাপাড়া পৌরশহরসহ উপজেলার বিভিন সড়কে অন্তত দুই সহস্রাধিক মােটর সাইকেল এবং ১২ থেকে ১৫ শত ব্যাটারী চালিত অটােরিক্সা চলাচল করছে। এসব যানবাহনের মধ্যে অর্ধকের বেশী চলাচল করছে পৌরশহরের বিভিন্ন এলাকায়। এ যান চালকরা যাত্রীদের আশায় পৌরশহরের মনােহরীপট্টি, নতুন বাজার, কুমারপট্টি, স্বর্নকারপট্টি, কাপুড়িয়াপট্রি ফেরিঘাট ও চৌরাস্তা এলাকায় সড়কের দু’পাশ জুড়ে মােটরসাইকল দিয়ে সড়ক আটকে রাখে। এতে করে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। তবে পৌরশহরের যান-বাহন চলাচলে কােন শৃংখলা নাই, যে যার মত করেই চলছে স্থানীয় প্রশাসনও বিষয়টি দেখছে না এটাই অভিযােগ করছেন ভুক্তভােগি পথচারী। ভাড়াটিয়া একাধিক মােটরসাইকেল চালকরা জানান, কােন না কােন কাজের জন্য সব ইউনিয়ন থেকে মানুষ পৌর এলাকায় আসেন। এছাড়া নির্ধারিত ষ্ট্যান্ড থাকা সত্বেও তারা সিরিয়ালের সময় ক্ষেপনর জন্য ঘুরে ঘুরে যাত্রী সংগ্রহ করছেন। এ ক্ষেত্রে অনেক সময় সড়কে অবস্থান করতে হয়। যাত্রী নিশ্চিত করতে তাদের সড়কেরপাশে অবস্থান নিতে হচ্ছে।
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মাে.হুমায়ুন কবির জানান, সড়কে মােটর সাইকেল না রাখার জন্য মাইকিংও করা হয়ছে। প্রেয়াজনে জনগনের সুবিধা হয় এমন আরাে পদক্ষেপ নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
tawhidit.top/