Loading ...
  • Sat, 07 Feb 2026, 05:42 am
আবহাওয়া ব্যানার

আমতলীতে ইটভাটার শ্রমিকদের থাকার ঘর থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার আটক ৩ কারবারী।

নিউজ রুম / ২০০
রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

আমতলীতে ইটভাটার শ্রমিকদের থাকার ঘর থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার আটক ৩ কারবারী।

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে গুলিশাখালী ইউপি’র গুলিশাখালী গ্রামের ন্যাশনাল ইটভাটার শ্রমিকদের থাকার ঘর থেকে ৪০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবাসহ ৩ কারবারীকে আটক করেছে আমতলী থানা পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই গাঁজা ও ইয়াবা উদ্ধার করাহয়। রবিবার সকালে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ আবুল কালাম আজাদের নেতেৃত্বে একদল পুলিশ গুলিশাখালী গ্রামে অবস্থিত ন্যাশনাল ইটভাটায় অভিযান পরিচালনা করে ভাটার শ্রমিক শহীদুল হাওলাদার, হাবুল মিয়া ও আলমগীর নামে ৩ জনকে আটক করে। পরে তাদের স্বীকার করে তারা সকলে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে তাদের স্বীকারোক্তিতে তাদের থাকার ঘর থেকে ৪০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক কারবারী শহিদুল হাওলাদার একই ইউনিয়নের গোছখালী গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে। অন্য দুই কারবারী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা সকলে ওই ইটভাটায় শ্রমিকের কাজ করার পাশাপাশি মাদক কারবার করে আসছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, আটক ৩ মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ (রবিবার) দুপুরে ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/