Loading ...
  • Wed, 15 Apr 2026, 09:24 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় এস. টি. সুপার স্টার ক্লাবের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৫৪
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 128; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 75.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 49;

 

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা।।

পটুয়াখালীর কলাপাড়ায় এস. টি. সুপার স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের স্বপ্নের ঠিকানায় অবস্থিত বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্থানীয় ইউপি সদস্য আনোয়ার প্যাদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গাজী রাইসুল ইসলাম রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খাঁন কাবুল, ধানখালী ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাসান গাজী, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলম গাজী, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোমেদ হাওলাদার, আনিস মোল্লা, তুহিন মৃধা, মো. আজম প্রমুখ । এ টুর্নামেন্টর সার্বিক সহযোগিতায় ছিলেন বশার মোল্লা। ধারাভাস্বকার হিসেবে উপস্থিত ছিলেন টিংকু রায় ও বিল্লালকান কাবুল। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধানখালী ইউনিয়নের সর্বস্তরের কয়েক হাজার ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এস. টি. সুপার স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার ভাই ভাই একাদশ বনাম স্বপ্নের ঠিকানা সুপার পাওয়ার একাদশ এর মধ্যকার ফাইনাল খেলার নির্ধারন ৯০ মিনিটের খেলায় দুই দুই গোলে ড্র হয়ে ট্রাইব্রেকারে ৩-০ গোলে ভাই ভাই একাদশ বিজয়ী হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/