Loading ...
  • Wed, 15 Apr 2026, 11:30 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ইসলামি শিক্ষা প্রসারে হাফিজিয়া মাদ্রাসার উদ্ভোদন।

নিউজ রুম / ১২৭
সোমবার, ১১ মার্চ, ২০২৪

কলাপাড়া(পটুয়াথালী) সংবাদদাতা।।

শিশুদের ইসলামি শিক্ষা প্রসারে পটুখালীর কলাপাড়ায় নুর-এ মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় তরুন উদ্যোক্তারা উপজেলার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজারেরর মল্লিক বাড়ি সংলগ্ন এলাকায় এটিকে নির্মান করে । সোমবার বিকেল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এই মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মো.মাহাফুজ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদা পারভেজ টিনু মৃর্ধা । বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোজবাহ উদ্দিন মৃধা, সাবেক ইউপি সদস্য মো. জালাল উদ্দিন, তরুন উদ্দোক্তা যুবক মল্লিক প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/