Loading ...
  • Tue, 14 Apr 2026, 01:37 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান উপর দূর্বৃত্তের হামলা,গুরুতর অবস্থায় বরিশাল রেফার।

নিউজ রুম / ১০৫
বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

 

কুয়াকাটা সংবাদদাতা।।

পটুয়াখালীর কলাপাড়ায় দূর্বৃত্তের হামলার শিকার হয়েছেন লতাচাপলী ইউপি চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা। এসময় সাথে থাকা তার স্ত্রীর উপরও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার রাত ৮টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ম রাস্তার উপরে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা হাতুরি দিয়ে তার দু,পায়ের হাটু পর্যন্ত থেতলে দিয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

জানাযায়,আনছার উদ্দিন মোল্লা বলেন,গ্রামের বাড়ি ইউনিয়নের তাহেরপুর থেকে আলীপুর বাসায় ফিরছিলেন এসময় স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ উঠেছে।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমসাদ সায়েম পুনাম বলেন,তার দু’পা ও কাধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।

আহত চেয়ারম্যানের বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান,পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন,হামলার পর ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/