Loading ...
  • Wed, 15 Apr 2026, 08:16 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় দুই দিনের সফরে বহু অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা দিলেন অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।

নিউজ রুম / ১১৫
শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।। 

কলাপাড়ায় দুই দিনের সফরে বহু দুস্থ ও অসহায়
মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে। আবার ঢাকায় পৌঁছেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমানের সহধর্মিনী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের  আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।

এর আগে গত (৩০ জানুয়ারী) মঙ্গলবার দুই
দিনের সফরে ঢাকা থেকে রওনা দিয়ে কলাপাড়া পৌঁছান তিনি। এরপর প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শুরুতেই ওই দিন রাত ১০ টায় কলাপাড়া পৌরশহরের চিংগরীয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসিমদাসের পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ দিয়ে অসহায় পরিবারটির পাশে দাড়ান তিনি। এরপরে( ৩১ জানুয়ারী) বুধবার সকাল ৮ টা থেকে দিন ব্যাপী উপজেলার ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৪ হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে প্রতিমন্ত্রী মহোদয়ের পরিবারের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন। তারপর গতকাল (১ লা জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ডে,ক্ষতিগ্রস্থ,দুস্থ,অসহায় ও অতিদরিদ্র পরিবারের ৯৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানেকে গৃহনির্মান বাবদ চেক ও ঢেউটিন বিতরণ, এরপর সর্বশেষ চাকামইয়া ইউনিয়নে কম্বল বিতরণ শেষে রাতেই ঢাকা পৌঁছান তিনি। এছড়াও ৩১ জানুয়ারী তার নিজ ইউনিয়ন ধুলাসারের পশ্চিম চাপলি গ্রামের আক্কাশ চৌকিদারের পুত্র জুবায়ের (১০) কে অসুস্থ অবস্থায় রাত ১.৩০ মি. তারনিজ গাড়িতে করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা ও ওষুধের ব্যাবস্থাকরে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন মমতাময়ী এই নারী।

দুই দিনের এই সফরে সর্বক্ষণ তার সফরসঙ্গী ছিলেন,উপজলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোসাঃ সালমা কবির। এছাড়াও অন্যান্যের ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস,যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী প্রমুখ। এছড়াও সর্বাত্মক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/