Loading ...
  • Tue, 03 Mar 2026, 09:46 am
আবহাওয়া ব্যানার

মোনাফেক-বেইমানরা রাতের আঁধারে টাকায় বিক্রি হয়ে গেছে: লাবু চৌধুরী

নিউজ রুম / ১০৬
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

 

সালথা(ফরিদপুর)সংবাদদাতা।।

ফরিদপুর: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আসন্ন ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নীত নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সালথা-নগরকান্দার কিছু কিছু মোনাফেক-বেইমানদের দেখেছি-তারা মুজিব কোট পরে নৌকার কথা বলেছে, কিন্তু রাতের আঁধারে ১০ থেকে ২০ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। তাতে কোন লাভ হবে না। সাধারণ জনগণ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে আছে নৌকার পক্ষেই থাকবে ইনশাল্লাহ।

বুধবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় সালথা উপজেলার সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সালথা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

শাহদাব আকবর লাবু চৌধুরী আরো বলেন, অনেক জায়গায় আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। কোন রকম ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আপনারা সকলে ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকার আবারও দরকার, কারন দেশের গরীব দুঃখী মানুষের কথা একমাত্র আওয়ামীলীগ সরকারই চিন্তা করে। তাছাড়া আর কেউ চিন্তা করে না। আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার।

শাহদাব আকবর লাবু চৌধুরী তার বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা এবং তার প্রয়াত মা সৈয়দা সাজেদা চৌধুরীর কথা স্মরণ করে বলেন, দীর্ঘ ৪০টি বছর আমার মা সালথা-নগরকান্দার মানুষের সেবা করে গেছেন। তার মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফু সাজেদা চৌধুরীর সন্তান হিসেবে আমাকে নৌকার প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাই আমি চাই সালথা-নগরকান্দায় দলমত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুক। এই এলাকা থেকে প্রশাসনের সহযোগিতা নিয়ে সব ধরনের দাঙ্গা-কাইজ্যা, সন্ত্রাস, মাদক আমি চিরতরে বন্ধ করতে চাই।

সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবাহান, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, প্রবিণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খান, আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহজামান বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম মোল্লা, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, রামকান্তুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খাঁন রাজ সহ হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/