Loading ...
  • Sat, 14 Mar 2026, 06:58 pm
আবহাওয়া ব্যানার

বিএনপির ডাকা হরতালের প্রভাব মুক্ত ছিলো কলাপাড়া

নিউজ রুম / ৯৩
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

ঢাকায় সমাবেশে পুলিশি বাধার কারনে রবিবার সকাল থেকে দেশ ব্যাপী বিএনপি হরতাল ডাকলেও এর প্রভাব নেই পটুয়াখালীর কলাপাড়ায়। রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে
উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানাযায়,হরতাল বাস্তবায়নে কোথাও বিএনপির নেতাকর্মীর কোন প্রভাব বিস্তার বা পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে গতকাল রাত থেকেই কলাপাড়া পৌরশহরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগানো অবস্থায় রয়েছে। অপর দিকে হরতাল মোকাবেলায় পুরো উপজেলায় মাঠে সক্রিয় ছিলো আওয়ামীলীগ,যুবলীগ,
ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যে কোন পরিস্থিতি মোকাবেলায় শেখহাসিনার নির্দেশে মাঠে থাকার ঘোষণা দিয়েছে তারা। হরতালে সাধারন মানুষের জান মালের যাতে কোন ক্ষতি না হয় এবং অপ্রতিকর ঘটনা এড়াতে রাস্তার মোরে বাসস্টান্ড সহ জনগুরুত্বপূর্ন জায়গায় প্রস্তুত ছিলো পুলিশ সদস্যরা। এছাড়াও সকাল থেকেই পুলিশের গাড়ি বিভিন্ন জায়গায়
টহল দিতে দেখাগেছে। কলাপাড়া পৌরশহর,
মহিপুর,ও কুয়াকাটায় যানবাহন চলছে স্বাভাবিক ভাবে। মহাসড়ক গুলোতে দূরপাল্লা সহ জেলা ও বিভাগীয় শহরের যান চলছে বাঁধাহীনভাবে। সব মিলিয়ে পুরো উপজেলায় হরতালের কোন প্রভাব বা কোন ধরনের অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন নেতৃত্ব দেওয়ার মতো নেতা কলাপাড়ায় ছিল না সবাই ঢাকায় তাই কর্মীদের মধ্যে ভয়ভীতি কাজ করেছে এজন্য আমরা মাঠে নামতে পারিনি।

 

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/