Loading ...
  • Tue, 10 Mar 2026, 12:04 pm
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জের সিরাজের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

নিউজ রুম / ৬৪৯
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভা’র ইসলামি ব্যাংক সংলগ্ন গতকাল (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় সিরাজুল ইসলাম সিরাজের রাজনৈতিক কর্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ রংপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং আসন্ন জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী-লীগের নির্বাচনি আসন ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামীলীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক মিয়া ‘সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মেরাজুল ‘ খয়বার আলী সাবেক সেনা সদস্য আতাউর রহমান প্রমুখ । রাজনৈতিক কার্যালয় উদ্বোধন শেষে দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে পৌরসভার বিভিন্ন সড়কে বর্তমান সরকারের সফলতা নিয়ে আনন্দ শোভাযাত্রা করে স্থানীয় মেসার্স হাকিম ফুডস লিঃ কার্যালয়ে গিয়ে সিরাজের বক্তব্যের মধ্য দিয়ে তা শেষ হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/