Loading ...
  • Sat, 14 Mar 2026, 07:25 pm
আবহাওয়া ব্যানার

মানবিক চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্

নিউজ রুম / ২৬৮
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

মোঃ রতন মিয়া,রংপুর জেলা সংবাদদাতা; রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন কে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরনে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী (এমপি) এর তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছেন চৈত্রকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান শাহ।

গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে, চায়ের দোকানে, সামাজিক অনুষ্ঠানে, বিচার শালিসে এবং জন সাধারনের মুখে গুঞ্জন শোনা যায় চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান শাহ একজন সৎ ও যোগ্য ব্যক্তি। তিনি ইউনিয়নের উন্নয়নের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন সব সময় মানুষ তাকে বিপদে আপদে পাশে পেয়েছেন এবং পাচ্ছেন। তিনি যেনো উন্নয়নের এক মহাকান্ডারী হয়ে উঠেছেন। ইউনিয়ন কে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারন জনগনের সাথে কথা বলে জানা যায়, মোঃ আরিফুজ্জামান শাহ যদি পরবর্তী নির্বাচন করেন তাহলে সাধারন জনগন তার পাশে থাকবে এবং পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচীত করবেন।

এ প্রসঙ্গে চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান শাহ এর সাথে কথা বললে তিনি জানায়, সাধারন জনগন আমাকে ভালোবেসে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচীত করেছে। আমার ইউনিয়নের জনগন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। তাদের সহযোগীতায় আমি চৈত্রকোল ইউনিয়ন কে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবো ইনশাল্লাহ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/