Loading ...
  • Wed, 15 Apr 2026, 09:24 am
আবহাওয়া ব্যানার

বরগুনা সদর উপজেলা তাঁতী লীগের আংশিক কমিটি ঘোষনা! রাসেল সভাপতি, নাঈম সাধারণ সম্পাদক।

নিউজ রুম / ১৬৮
রবিবার, ২১ মে, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৬ষ্ঠ সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের বরগুনা সদর উপজেলা শাখা’র ০৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা তাঁতী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বাকির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা করেন।

রাসেল আকন’কে সভাপতি, নাঈমুর রহমান নাঈম’কে সাধারণ সম্পাদক ও আব্দুল হাই দুলাল’কে সহ-সভাপতি মনোনীত করে ১৮ মে তারিখের জেলা তাঁতী লীগের সাংগঠনিক প্যাডে শনিবার ( ২০ মে) রাতে এ কমিটি ঘোষনা করা হয়।

সদর উপজেলা তাঁতী লীগের কমিটির বিষয়ে জেলা তাঁতী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন মোল্লা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের বরগুনা সদর উপজেলা শাখায় যোগ্য, জনপ্রিয় ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের গতিশীল সাংগঠনিক নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগমীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যথেষ্ট ভূমিকা রাখবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/