Loading ...
  • Sun, 08 Nov 2026, 12:40 am
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় বেড়াতে এসে প্রাণ গেল নারী চিকিৎসকের, শোকের ছায়া সহকর্মীদের মধ্যে

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৯২
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।। 

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী শুভসহ আরও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা একটি অভিজাত আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার উপপরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/