Loading ...
  • Mon, 31 Aug 2026, 11:46 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় দাদনের দ্বন্দ্বে দুই জেলে পরিবারের মধ্যে হামলা, নারী সহ আহত-৬

কলাপাড়া প্রতিনিধি। / ৫২
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

কলাপাড়া, প্রতিনিধি।।

কলাপাড়ায় দাদনের টাকা নিয়ে অন্য ট্রলারে কাজ করায় টাকা ফেরত চাওয়ায় দু’পক্ষের হামলার ঘটনায় অন্তত ছয়জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি (২৯ আগস্ট) শনিবার রাত ১০ টার দিকে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামে ঘটেছে।
আহতরা হলেন, জাহিদুল ইসলাম (২০), মোসা. পপি বেগম (৩০), মোসা. ফিরোজা বেগম (৬০), মো. হেলাল হাওলাদার (৬০), মোসা. তাসলিমা বেগম (৫০), মোসা. সালমা বেগম (৩৫)। এদের সবার বাড়ী ওই ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামে।

আহত পরিবারের স্বজন মো. হানিফ মিয়া বলেন, আমরা জেলে পেশার সাথে জড়িত, আমাদের ট্রলার আছে। মাছ শিকারের জন্য জেলে প্রয়োজন। তাই স্থানীয় জেলে হেলাল মিয়াকে ৩০ হাজার টাকা দাদন দিয়েছি। কিন্তু সে দাদন টাকা নিয়ে আমাদের ট্রলারে না এসে অন্য ট্রলারে কাজ করতে গিয়েছে। পরবর্তীতে টাকা চাইতে গেলে আজ-কাল দিবে বলে ঘুরাঘুরি করে। পরে গতকাল শনিবার রাতে মাছ ধরার জন্য সাগরের উদ্দেশ্যে রওয়ানা দিলে হঠাৎ সুজন, হেলাল, সালমা ও রনির নেতৃত্বে আরও ৭/ ৮ জন মিলে আমাদের উপর হামলা চালায়। হামলা চালিয়ে আমাদের গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক আমাদের সবাইকে ভর্তী দেয়।

অন্য পক্ষের স্বজন ইসমাইল সরদার বলেন, আমরা হানিফ মিয়াদের কাছে টাকা পাই কিন্তু টাকা চাইলে উল্টো আমাদের কে মারধর করে।

এ বিষয়ে মহিপুর থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, হামলার ঘটনা শুনেছি, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/