Loading ...
  • Wed, 04 Feb 2026, 08:08 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় খাল পুনঃখননের শুভ উদ্বোধন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৯২
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধান অতিথি থেকে খাল পুঃনখননের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। সোমবার (২৬ জানুয়ারি ) দুপুর ১২ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের ইউসুফ মোল্লা বাড়ি সংলগ্ন খালের কিনারে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএডিসির জেলা নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস।বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, নীলগঞ্জ ইউনিয়নের প্রশাসক নাহিদ ইসলাম,নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আবুতালেব ইভান মাতব্বর,বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন)। এসময় অন্যান্যর মধ্যে ডেনমার্ক বাঙালি এসোসিয়েশনের সভাপতি সামসুল আলম
কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জুয়েল শিকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি আ.হামেদমিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউসার হামিদ বলেন,কলাপাড়ায় যত মরা খাল আছে সবগুলো খনন করে পানি নিয়ে আসব আমরা। এর মাধ্যমে এলাকা সবুজায়ন হবে। কৃতিষে সমৃদ্ধ হবে দেশ।
সভাপতির বক্তব্যে,বিএডিসির জেলা নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এস এসিপি) প্রকল্পের আওতায় নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের মাতব্বরের জমা হয়ে ইউসুফ মোল্লার বাড়ির পিছন থেকে উয়ারিয়া খাল পর্যন্ত মোট ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। এটা খনন হলে এলাকার মানুষ মিষ্টি পানি সংরক্ষণের সুফল পাবে। ফলে ব্যাপক হারে চাষাবাদ বাড়বে। খালের দুই পাড়ে রাস্তা তৈরী হবে। জমির দাম বৃদ্ধি পাবে।তাই খাল খননে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএডিসি উপসহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমুন ইসলাম।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/