Loading ...
  • Sat, 14 Mar 2026, 10:35 pm
আবহাওয়া ব্যানার

পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি। / ২৭
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে নানা অজুহাতে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এতে অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছেন উপকূলের জেলেরা। বেশির জেলেই আড়ৎ মালিকের মাধ্যমে ট্রলার ভেদে ট্রিপ প্রতি প্রদান করছেন ১০ থেকে ২০ হাজার টাকা। অনেকে আবার পার্সেন্টিজ হারেও টাকা প্রদান করতে বাধ্য হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে অনেক জেলে জানান, চাহিদা অনুযায়ী চাঁদা প্রদান না করলে মারধর, কাঁচা মাছ খাইয়ে দেয়া, জাল পুড়িয়ে দেয়া এবং অকারনে মামলায় অসামী দেয়া সহ নানা ভাবে নির্যাতন করে নৌ-পুলিশ। তবে চাঁদা আদায়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/