Loading ...
  • Tue, 10 Mar 2026, 04:45 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৪

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৯৭৪
রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে সোহাগ (৪৫), আবু হানিফ (৪২), মোসা.তানিয়া (২৬) ও মাহিনুর (৩৫) কে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে শনিবার দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মহুরি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত সোহাগের বাড়ি চাঁদপুর, তানিয়া মির্জাগঞ্জ, আবু হানিফ ও মাহিনুর’র বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায় বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা প্রকাশ্যে বেশ্যা বৃত্তির উদ্দেশ্যে আপত্তিকর অঙ্গভঙ্গি ও অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের আটক করা হয়। এসময় আটকৃতদের ঘটনা স্থলে আসার কারন জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারিনি। এছাড়াও স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে চলমান আইনে মামলা করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/