Loading ...
  • Tue, 03 Mar 2026, 03:58 am
আবহাওয়া ব্যানার

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় কুয়াকাটায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা

কলাপাড়া প্রতিনিধি। / ৫৭
সোমবার, ২ মার্চ, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় কুয়াকাটা পৌরশহরে হোটেল ব্যবসায়ী লোকমান মৃধা (৫০)-কে হাতুড়ি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চিহ্নিত মাদকসেবী চক্রের বিরুদ্ধে। রবিবার (০১ ফেব্রুয়ারী) ইফতারির ‘কুয়াকাটা প্যালেস’ হোটেলের সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার শেষে হোটেলের সামনে চা পান করছিলেন লোকমান মৃধা। এ সময় তিন থেকে চারজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই পা থেতলে দেয় এবং রড দিয়ে খুঁচিয়ে মারাত্মক জখম করে। মুখমণ্ডলেও আঘাত করে রক্তাক্ত করা হয় তাকে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। বর্তমানে তিনি শঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
আহত লোকমান মৃধার মেয়ে সাজেদা অভিযোগ করে জানান, প্রতিদিনের মতো রবিবার বিকেলেও কয়েকজন মাদকসেবী হোটেলে গিয়ে ইয়াবা সেবনের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যার পর পরিকল্পিতভাবে ফিরে এসে এ হামলা চালায়। তিনি স্থানীয় একটি চিহ্নিত মাদকচক্রকে এ ঘটনার জন্য দায়ী করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/