Loading ...
  • Mon, 09 Feb 2026, 04:08 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নির্মাণাধীন ব্রীজের সাটার ধ্বসে শ্রমিক নিহত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৩
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রাবন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীর উপর নির্মানাধীন চার লেন সেতুর সাটার ধ্বসে
নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত রাসেল কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের মো.শাহআলম হাওলাদারের ছেলে।

রবিবার ( ৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সেতুর লালুয়া অংশে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত হয়েছে তিনজন। এরা হলেন গাইবান্ধা জেলার ইয়ার হোসেনের ছেলে আলম (৪০) একই জেলার মো.হাসেমের ছেলে  রনজু (৩৫), এছাড়া শেরপুর জেলার মো.আবুল কালামের ছেলে মো.রাকিবুল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার সাটারের বসে রড বাঁধাইয়ের কাজ শুরু করে। বেলা সাড়ে দশটার দিকে হঠাৎ চেইন ছিড়ে শ্রমিক সহ সাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় রনজু এবং রাকিবুলকে বরিশাল শেরইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক। পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি) নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

ঘটনার পরপর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে  নিহত রাসেলের স্বজনদের শান্তনা দিয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/