পটুয়াখালীর কলাপাড়ায় চাচার আইনগত ও শরিয়তসম্মত মূল ওয়ারিশদের বাদ দিয়ে জমিজমা হাতিয়ে নেয়ার লক্ষ্যে তার স্ত্রীর পালক পুত্রকে ভুয়া সার্টিফিকেট দিয়ে ওয়ারিশ হিসেবে উপস্থাপন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ জাহিদুল ইসলাম নামের এক যুবক। সোমবার দুপুর ১২ টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, তার বাড়ি চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে। তার বড় চাচা মরহুম মাহাবুব আলম ২০২৫ সালের মে মাসের ২৩ তারিখ তিনি মারা যায়। তার মৃত্যুর সময় তিনি স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১০৫ শতাংশ জমি রেখে যায়। চাচার মৃত্যুর পর ওই জমির ওয়ারিশ হয়েছেন তার ৪ জন ফুফু।
কিন্তুু তার স্ত্রী আমেনা খাতুন (চমন) আইনগত ও শরিয়তসম্মত মূল ওয়ারিশদের বাদ দিয়ে পালিত পুত্র আবু সাঈদকে ওয়ারিশ হিসেবে উপস্থাপন করে বিভিন্ন কৌশলে জমি ও সম্পত্তি দখল ও হস্তান্তরের চেষ্টা করছেন এবং করেছেন। এসময় উপস্থিত ছিলেন জাহিদের ফুফু নুরুন্নাহার ও চাচাতো দাদা বীর মুক্তিযোদ্ধা সালাম মাস্টার।
tawhidit.top/