পটুয়াখালীর কলাপাড়ায় মেঘলা আক্তার (২২) নামের এক গৃহবধূ গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী এবং একই গ্রামের বাসিন্দা সেলিম মোহরীর মেয়ে। তার ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২ টার দিকে নীলগঞ্জের সলিমপুর গ্রামের তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার দিন সকালবেলা স্বামীর সাথে মেঘলার মনমালিন্য হয়। এর জের ধরে দুপুরের কোনো এক সময় ঘরের ভেতর আড়ার সাথে মেঘলা গলায় ফাঁস দেয়। এরপর পরিবারের লোকজন মেঘলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক খান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
tawhidit.top/