Loading ...
  • Wed, 11 Mar 2026, 07:19 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৫২৮
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি। নগদ ৬ লক্ষ টাকা ও প্রায় ৮ ভড়ি স্বর্ণের গহনা লুট করেছে ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপরাধীদের শনাক্তে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন।

ঘটনাটি শনিবার (২৩ আগস্ট) আনুমানিক রাত ৩ টার দিকে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামের তিনটি বাড়িতে ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাড়িসহ একই এলাকার আবুল হোসেন ও মহিউদ্দিনের বাড়িতে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। এসময় তারা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে মূল্যবান মালামাল স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত আতিকুর রহমান মিলন বলেন,আমরা স্ব-পরিবারে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে শনিবার মধ্যরাতের যেকোনো একসময় এ ঘটনা ঘটে। এসময় আমার বাসা থেকে নগদ ৬ লাখ টাকা ৭ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অন্য ভুক্তভোগী সোবাহান জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে নগদ ৬ হাজার টাকা ও ৬ আনা ওজনের কানের ঝুমকা নিয়ে যায়। ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়

অপর ভুক্তভোগী মহিউদ্দিন বলেন,রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঘরের সিঁধ কেটে সাত আটজনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা নগদ ২ হাজার ৫’শ টাকা ও ৮ আনা ওজনেরবএকজোড়া কানের দুল নিয়ে যায়।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের সনাক্তে চেষ্টা চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/