Loading ...
  • Mon, 09 Feb 2026, 03:08 am
আবহাওয়া ব্যানার

জলবায়ূর বিরূপ প্রভাব মোকাবেলায় কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধি। / ৯১৭
সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

“বৃক্ষ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও উপকূলীয় পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক।

এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটার কিপার্স বাংলাদেশ, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কলাপাড়া শাখা এবং সামাজিক সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক বলেন, ‘পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু রোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে তা সুস্থভাবে বেড়ে উঠতে হবে। এই উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, ‘আমরা কলাপাড়াবাসী’র সভাপতি নাজমুস সাকিব, পবা সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী নিয়াজ মোর্শেদ ও তানজিল জামান জয় এবং ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা একে সময়োপযোগী ও জনসচেতনতামূলক একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/