Loading ...
  • Thu, 12 Feb 2026, 03:56 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বাউফলের ইউএনও আমিনুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিউজ রুম / ৫৮৭
বুধবার, ২৮ মে, ২০২৫

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে অশোভন আচরণের প্রতিবাদ এবং বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বুধবার (২৮ মে) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু,প্রতিষ্ঠা কালিন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন মিন্টু,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোহসীন পারভেজ,সদস্য অমল মুখার্জি,সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপু। সমাবেশে কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বাউফলের ইউএনও কতৃক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে অশোভন আচরণের প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/