Loading ...
  • Fri, 23 Jan 2026, 01:55 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় তিনদিন ব্যাপী তারুন্যের কারু ও কৃষি পন্য মেলার উদ্বোধন

নিউজ রুম / ৪৩৬
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

 

মো.ফরিদ উদ্দিন,বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুন্যের কারুপন্য ও কৃষি পন্যের মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি অফিসার আরাফাত রহমান,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামন কাজল তালুকদার,উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার।
মেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস, উদ্যোক্তার অংশগ্রহণে শতাধিক কারুপন্যের স্টল বসেছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাকৃত কৃষিপন্য, লবান্ততা প্রতিরোধে কৃষি পন্য প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি, রাস্তার ধারে সবজি চাষ প্রযুক্তি, পারিবারি পুষ্টি বাগান মডেল প্রযুক্তি, সমন্বিত কৃষি খামার প্রযুক্তি, দুর্যোগ প্রযুক্তির জনগোষ্ঠীর কৃষি প্রযুক্তি, গ্রীন হাউজ কৃষি প্রযুক্তি, কলস পদ্ধতি কৃষি প্রযুক্তি- কর্ড এইড বাংলাদেশ, ভার্মি প্রদর্শনী, ফসল উৎপাদন, সংরক্ষন, মাড়াই, ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন,মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাড়িয়াবন্ধা, কানামাছি, কুত কুত, হাড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন কর্মসূচিতে তরুনদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/