Loading ...
  • Mon, 09 Feb 2026, 02:09 am
আবহাওয়া ব্যানার

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের দুই যাত্রী নিহত।

নিউজ রুম / ১৩৭
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

    

মো.মাসুদ রানা নওগাঁ সংবাদদাতা।।

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় প্রাইভেট কারের ২ যাত্রী নিহত হয়েছে। নিহত ওই যাত্রী মাহিন আহমেদ সাগর (২৭) ও আলভী রাব্বানী জিহান (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাটি সোমবার বিকাল পৌনে ৩ টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের উত্তরা বিশ্ববিদ্যালয়ের অদূরে শাহারপুকুর নামক স্থানে ঘটেছে।

নিহত মাহিন আহমেদ সাগর জেলার সাপাহার উপজেলার চৌধুরী পাড়া গ্রামের আঃ জব্বারের ছেলে ও নিহত আলভী রাব্বানী জিহান একই এলাকার এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ গামী একটি প্রাইভেটকার ও একটি বাসকে রাজশাহীগামী একটি ড্রাম ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে মুচরে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনা স্থলেই প্রাইভেটকারে থাকা দুজন নিহত হয় এবং দুজন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/