Loading ...
  • Sat, 14 Mar 2026, 09:56 pm
আবহাওয়া ব্যানার

দুমকীতে ইয়াবাসহ ২ যুবক আটক

নিউজ রুম / ১১৩
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী।।

পটুয়াখালীর দুমকীতে মোঃ সজীব হাওলাদার (২৮) ও মো: মামুন সরদার (৩৮) নামে দুই যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

আটককৃত আসামী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে এবং আটককৃত অপর আসামী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রসিদ সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(৮মে) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনন্দ বাজারের এলাকায় অভিযান পরিচালনা করে ৪পিচ ইয়াবাসহ সজিবকে আটক করেছে এবং বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের অপর একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম মোস্তফা প্যাদা’র বাড়ির সামনে থেকে ১১পিচ ইয়াবাসহ মামুনকে আটক করেছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এব্যাপারে সংশ্লিষ্ট আইনে দুমকী থানায় ২ আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/