মো: ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে ভাইস চেয়ারম্যান পদে টেকসই উন্নয়ন ও জনগনের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে গনসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় শুরু করেছেন সাবেক সদস্য কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ নাজমুন নাহার মলি। মঙ্গলবার বিকালে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ ও জনগনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে গনমাধ্যমকে নির্বাচনের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের কাছে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারনে ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে মাথায় রেখে কলাপাড়া মানুষের পাশে থেকে উন্নয়নে আরো বেগবানের লক্ষে কাজ করার ব্রত নিয়ে থাকতে আগ্রহ প্রকাশ করেন। বর্তমান জনপ্রিয়তায় এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার মলি। তিনি বিভিন্ন এলাকার সকল শ্রেনীর মানুষের দোয়া ও সালাম জানিয়ে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আমাদের বাংলাদেশে ৪৯২ টি উপজেলা আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে তিনি প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন প্রকল্পের যে পরিমান কাজ করেছেন বিগত দিনে কোন সরকার এই ধরনের উন্নয়নের কাজ করেতে পারেনি। তিনি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে দুস্হ মহিলাদের বেকার ভাতা বাড়ানোসহ অসহায়দের পাশে থেকে সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবেন এছাড়া কলাপাড়া উপজেলাকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সর্বাত্বক ভুমিকা রাখবেন বলে তিনি জানান।
এছাড়া তিনি গত এক সপ্তাহে এ উপজেলার ধুলাসার লতাচাপলী,লালুয়া, মহিপুর, কুয়াকাটা,ধানখালির গনসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন।
tawhidit.top/