Loading ...
  • Sat, 14 Mar 2026, 07:32 am
আবহাওয়া ব্যানার

সালথায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

নিউজ রুম / ১২৫
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

 

শরিফুল হাসান সালথা (ফরিদপুর)সংবাদদাতা।।

ফরিদপুরের সালথায় ২০২৩-২০২৪ অর্থ বছরের তৃতীয় ধাপে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান
সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা মৎস্য অধিদপ্তর সালথা এর
বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন
ইউনিয়নের বাছাইকৃত ২০জন দরিদ্র জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল, ২০ টি
খোয়াড়, ২০ বস্তা ছাগলের দানাদার খাবার, কৃমিনাশক ট্যাবলেট ও ভ্যাকসিন
প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, উপজেলা মৎস্য অফিসার শাহ মো. শাহারিয়ার জামান সাবু, উপজেলা
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/