Loading ...
  • Wed, 15 Apr 2026, 01:29 pm
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে কমিউনিস্ট পার্টি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ রুম / ১১০
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মোঃ রতন মিয়া,রংপুর জেলা সংবাদদাতা।।
দুনিয়ার মজদুর এক হও দুঃশাসন হটাও; ব্যবস্থা বদলাও বিকল্প গড়ো – এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রংপুরের পীরগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে সন্মেলনে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে সন্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন । এছাড়াও এ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু, এ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু, বীরমুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, কমরেড আমজাদ সরকার, আব্দুল কাফিসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সন্মেলনকে ঘিরে পীরগঞ্জ হতে বগুড়া হয়ে ঢাকা অভিমুখী রেল লাইনের দাবীতে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে শেষ হয়।

পরে আগত অতিথিদের বক্তব্যের মধ্যে দিয়ে দ্বিবার্ষিক সম্মেলনের সমাপ্ত ঘোষণা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/