মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা ৫০০ বিশিষ্ট মাল্টিপারপাস হল রুমে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এ সময় তিনি বলেন, মধুখালীর ডুমাইনে দুই সহোদর হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না যে কোনো মূল্যে তাদের সব্বোর্চ শাস্তি হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে ইতিমধ্যে নওপাড়ার চোপেরঘাটগ্রামে নিহত পরিবারকে একটি বাড়ি এবং দুগ্ধ জাতীয় প্রানী দেবার নির্দেশনা দিয়েছি।
আব্দুর রহমান আরো বলেন, মধুখালীতে কোনো অবস্থাতেই কোনো অপ্রিতিকর পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে না এ বিষয়ে আমাদের পুলিশ বাহানীদের নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( মধুখালী সার্কেল) মিজানুর রহমান, পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনূন আহমেদ অনীক, মধুখালী পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু রতন কুমার বিশ্বাস, সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ নাজমুল হকসহ অনেকে।
উল্লেখ্য, ১৮ এপ্রিল মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে মন্দিরে আগুন দেবার ঘটনা দুই সহোদরকে পিটিয়ে হত্যা করা হয়।
tawhidit.top/