Loading ...
  • Sun, 15 Mar 2026, 08:47 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় ইসতিস্কার নামাজ আদায়

নিউজ রুম / ১০৯
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

 

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা।।

রংপুর জেলার পীরগঞ্জে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯. ৩০ ঘটিকায় উপজেলার গোপীনাথপুর দারুস সুন্নাহ্ মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন গোপীনাথপুর দারুস সুন্নাহ্ মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

স্থানীয় মাওলানা মোঃ রোকোনুজ্জামান বলেন, আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।

কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে রাজধানীসহ সারা দেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হলো। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, একই দিনে পীরগঞ্জ সদর ও মদনখালী ইউপি’র বাবনপুর শালবন মাঠে ইসতিস্কার নামাজ আদায় করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/