Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:32 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা।

নিউজ রুম / ১২৭
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

 

মো: ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জনজীবন। আজ বুধবার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রী সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। একটু স্বস্থির আশায় অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছতলায়। প্রচন্ড খড়তাপে লোকসানে পড়েছেন বোরো ধান চাষী ও সবজি চাষীরা। এদিকে উপজেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ গরম জনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ উপজেলায় ১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন রোগী। বর্তমানে কলাপাড়া হাসপাতালে স্যালইনের সংকট দেখা দিয়েছে ।

রাজ মিস্ত্রী আনোয়ার বলেন,আমার চল্লিশ বছর বয়সে এতো গরমের এত তাপ দেখিনি। অসহনীয় তাপে কোন কাজই করতে পারিনা।

শ্রমিক কামাল জানান, গরমের কারণে শরীরে ফোসকা পড়ে যাচ্ছে। হাত, পা চুলকায়। শরীর ঘেমে ভিজে যায়। পরিবারে বাবা মা সহ ৬ জন সদস্য ছেলে মেয়েদের লেখাপড়া। দু বেলা খাবারের টাকা জোগাড় করতে পানিনা। অনেক কষ্টে দিন পার করছি।

পান দোকানদার আ: রহিম মিয়া জানান,প্রচন্ড গরমে কোন ক্রেতা নেই, দোকানদারি করতে না পারলে সংসার চলবে কি করে।

রিক্সা চালক শাহজাহান জানান, গরমের কারণে রাস্তায় রিসকা চালানো কষ্ট। মানুষও বাসা থেকে বের হয় না। এজন্য যাত্রী কম। আয় রোজগার আগের চেয়ে অনেক কমে গেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।

স্থানীয় বাসিন্দা পরান বাবু জানান,তীব্র গরমের হাত থেকে বাঁচতে, একটু স্বস্তি পেতে মাথায় পানি ঢালছি। জানিনা কবে বৃষ্টির দেখা পাবো।

ডা:জে এইচ খান লেলিন বলেন, অতি গরমের কারনে প্রতিদিনের চেয়ে ডায়রিয়া রুগি আজকে অনেক বেশী ভর্তি হচ্ছে। এদের মধ্যে গর্ভবতী, শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। ওরস্যালাইন চাহিদা অনুযায়ী অনেক কম, জেলায় অবগত করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/