কলাপাড়া (পটুয়াখালী)সংবাদদাতা।।
কলাপাড়ায় পুকুর থেকে সেচপাম্প দিয়ে দোকানে পানি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. জামাল খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামের শনিবাড়িয়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। মৃত জামাল ওই ইউনিয়নের ছোটবালিয়াতলী গ্রামের রশিদ খানের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্বজনরা জানান,শনিবাড়িয়া বাজারে একটি মুদি দোকান পরিষ্কার করার জন্য পাশের পুকুর থেকে সেচপাম্পের মাধ্যমে পানি দিতেছিলেন। সেচ দেওয়ার একপর্যায়ে বৈদ্যুতিক তার গায়ে জড়িয়ে তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান বলেন,কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
tawhidit.top/